| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি, শপথ হতে পারে ১৭ বা ১৮ ফেব্রুয়ারি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১০, ২০২৬ ইং | ১৮:৩৩:৫৬:অপরাহ্ন  |  ৭৫৩৪২০ বার পঠিত
নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি, শপথ হতে পারে ১৭ বা ১৮ ফেব্রুয়ারি
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নতুন সরকার গঠনের প্রস্তুতির অংশ হিসেবে সম্ভাব্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য ৫০টি সরকারি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। আগামী ১৭ অথবা ১৮ ফেব্রুয়ারি নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। তবে পরিস্থিতি বিবেচনায় এর আগেও শপথ অনুষ্ঠান আয়োজন করা হতে পারে বলে জানিয়েছে বিভাগটি।

দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, ৫০টি গাড়ি প্রস্তুত রাখা মানেই ৫০ জন মন্ত্রী বা প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হচ্ছে,এমনটি নয়। সাধারণত মন্ত্রিসভার সম্ভাব্য সদস্যসংখ্যার চেয়ে অতিরিক্ত গাড়ি প্রস্তুত রাখা হয়। কারণ, সব মন্ত্রী বা প্রতিমন্ত্রী সরকারি গাড়ি গ্রহণ করেন না।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছিলেন, সংসদ সদস্যদের শপথের পর দ্রুততম সময়ের মধ্যেই ক্ষমতা হস্তান্তর সম্পন্ন হবে। তিনি বলেন, সংসদ সদস্যরা শপথ নেওয়ার পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য আহ্বান জানানো হবে এবং পুরো প্রক্রিয়া তিন দিনের মধ্যেই শেষ হতে পারে। সে হিসেবে ১৫ বা ১৬ ফেব্রুয়ারিতেই নতুন সরকার শপথ নিতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪