| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘গ্রিনল্যান্ড মুহূর্ত’ কাজে লাগিয়ে সংস্কারের আহ্বান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সংঘাতের আশঙ্কা ম্যাক্রোঁর

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১০, ২০২৬ ইং | ১৩:১৭:৪৭:অপরাহ্ন  |  ৭৬০১০১ বার পঠিত
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সংঘাতের আশঙ্কা ম্যাক্রোঁর
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের নতুন করে সংঘাতে জড়ানোর সম্ভাবনা রয়েছে। তিনি সাম্প্রতিক ‘গ্রিনল্যান্ড মুহূর্ত’কে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জন্য এক ধরনের সতর্কবার্তা হিসেবে উল্লেখ করে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন এবং বৈশ্বিক শক্তি হিসেবে জোটটির অবস্থান জোরদারের আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার ইউরোপের একাধিক সংবাদপত্রে প্রকাশিত সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, গ্রিনল্যান্ড, বাণিজ্য ও প্রযুক্তি নিয়ে সাম্প্রতিক বিরোধ আপাতত স্তিমিত হলেও ওয়াশিংটনের সঙ্গে উত্তেজনা কমে যাওয়াকে স্থায়ী পরিবর্তন হিসেবে দেখা উচিত নয়।

ল্য মঁদ ও ফিন্যান্সিয়াল টাইমসসহ কয়েকটি পত্রিকাকে ম্যাক্রোঁ বলেন,যখন স্পষ্ট আগ্রাসী কোনো পদক্ষেপ নেওয়া হয়, তখন আমাদের নতজানু হওয়া বা আপস খোঁজা উচিত নয়। আমরা মাসের পর মাস সেই কৌশল চেষ্টা করেছি,এটা কাজ করেনি।

ম্যাক্রোঁ বলেন, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন প্রকাশ্যভাবে ইউরোপবিরোধী এবং ইউরোপীয় ইউনিয়নের ভাঙন ঘটাতে চাইছে।তিনি আরও সতর্ক করে বলেন,আগামী কয়েক মাসে এটা নিশ্চিত যুক্তরাষ্ট্র আমাদের ডিজিটাল নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণ করবে।

ইইউ যদি বড় প্রযুক্তি কোম্পানিগুলো নিয়ন্ত্রণে আনতে ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট প্রয়োগ করে, তাহলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমদানি শুল্ক আরোপ করতে পারেন এমন আশঙ্কাও প্রকাশ করেন ফরাসি প্রেসিডেন্ট।

একই সঙ্গে ম্যাক্রোঁ নতুন করে যৌথ ঋণ গ্রহণের আহ্বান পুনর্ব্যক্ত করেন,যেমন ইউরোবন্ড যার মাধ্যমে ইইউ বৃহৎ পরিসরে বিনিয়োগ করতে পারবে এবং মার্কিন ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম হবে বলে তাঁর মত।

আগামী বৃহস্পতিবার ব্রাসেলসে ইইউ নেতাদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে ইউরোপীয় অর্থনীতি শক্তিশালী করা এবং বৈশ্বিক অঙ্গনে যুক্তরাষ্ট্র ও চীনের মোকাবিলায় ইইউকে আরও সক্ষম করে তোলার উপায় নিয়ে আলোচনা হবে। রয়টার্স

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪