| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে অবৈধ বালু পরিবহনে ৫০ হাজার টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১০, ২০২৬ ইং | ০২:০৪:১৬:পূর্বাহ্ন  |  ৭৬৭৮৮১ বার পঠিত
শেরপুরে অবৈধ বালু পরিবহনে ৫০ হাজার টাকা জরিমানা

শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলায় অবৈধভাবে উত্তোলন ও পরিবহন নিষিদ্ধ লালবালু বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ এ অভিযান পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হযরত আলী (৩০) উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের রানিশিমুল গ্রামের বাসিন্দা ও বালু ব্যবসায়ী বলে জানা গেছে।

অভিযানকালে উত্তোলন নিষিদ্ধ লালবালু অবৈধভাবে পরিবহনের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এই অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় কুড়িকাহনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ খান নুন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন আইনত দণ্ডনীয় অপরাধ। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪