| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সরিয়ে দেওয়া হলো ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজকে

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৯, ২০২৬ ইং | ১৪:৫৯:৩৪:অপরাহ্ন  |  ৭৮৬২১৮ বার পঠিত
সরিয়ে দেওয়া হলো ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজকে
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে সরকার। তার স্থলে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিটি কর্পোরেশন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনটিতে মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহবুবা আইরিন স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুরাইয়া আক্তার জাহানকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব প্রদান করা হলো।

এতে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসক সুরাইয়া আক্তার জাহান ডিএনসিসি মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি তার বর্তমান পদের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তিনি কেবল দায়িত্ব ভাতা পাবেন; এর বাইরে কোনো আর্থিক বা আনুষঙ্গিক সুবিধা প্রাপ্য হবেন না।

উল্লেখ্য, গত বছরের ১২ ফেব্রুয়ারি রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজকে ডিএনসিসির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে চলতি বছরের ১ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার একটি আদালত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেন। এর কয়েক দিনের মধ্যেই তাকে প্রশাসকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪