| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভয়নগরে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র ও বোমা উদ্ধার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৯, ২০২৬ ইং | ১৪:২৭:০৩:অপরাহ্ন  |  ৭৪৯৬৭৬ বার পঠিত
অভয়নগরে বিপুল পরিমাণে  দেশীয় অস্ত্র ও বোমা উদ্ধার

যশোর প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলায় যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে চলিশিয়া ইউনিয়নের একটি বাড়িতে রাতভর অভিযান চালিয়ে এসব অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, অভয়নগর আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মাহফুজের নেতৃত্বে যৌথ বাহিনী চলিশিয়া ইউনিয়নের বাসিন্দা মারুফ হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযানের আগেই মারুফ হোসেন কৌশলে পালিয়ে যায়। পরে বাড়িটি ঘিরে রেখে দীর্ঘ তল্লাশি চালানো হয়।

তল্লাশি শেষে বাড়ির ভেতর থেকে ৪টি পেট্রোল বোমা, ২টি অ্যামোনেশন, ১টি চাইনিজ কুড়াল, ১টি হকি স্টিক, ৫টি চাপাতি, ৩টি মাঝারি ছুরি, ২টি মাঝারি রামদা ও ১টি বড় রামদা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরকের পরিমাণ দেখে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, এগুলো কোনো নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে মজুত করে রাখা হয়েছিল।

অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। থানার তদন্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া আলামত থানার হেফাজতে সংরক্ষণ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও জানিয়েছে, পলাতক অভিযুক্ত মারুফ হোসেনকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি এলাকায় যেকোনো ধরনের অপরাধ ও নাশকতামূলক তৎপরতা প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪