নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক ও শাপলাকলি প্রতীকের প্রার্থী হান্নান মাসউদের নেতাকর্মীদের ওপর বিএনপির হামলার অভিযোগ উঠেছে।
রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন সোহাগ, মজিব, সাইফুল ইসলাম সিপন ও নেয়ামত উল্যাহ।
বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান শামীম বলেন, নিজেদের মিছিল থেকে অতর্কিত হামলা চালিয়ে আমাদের লোকজনকে আহত করা হয়েছে। সুষ্ঠু নির্বাচন বানচাল করতে একেক সময় একেক অজুহাত দেখাচ্ছে তারা।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/এসএন