| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় মেডিকেল কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৯, ২০২৬ ইং | ১২:৩৩:২১:অপরাহ্ন  |  ৭৫৩১০১ বার পঠিত
কুষ্টিয়ায় মেডিকেল কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সদর উপজেলায় সামিয়া নিঝুম (২০) নামের মেডিকেল কলেজের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শহরের হাউজিং ই-ব্লক এলাকার একটি বহুতল ভবনের চতুর্থ তলার একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সামিয়া নিঝুম পাবনা জেলার চাটমোহর থানার ছোট শালিখা এলাকার আবদুস সালামের মেয়ে। তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। কুষ্টিয়া শহরের ওই ভবনে তিনি একাই একটি কক্ষ সাবলেট নিয়ে থাকতেন।

বাড়ি দেখাশোনার দায়িত্বে থাকা রিয়াজ উদ্দিন জানান, রোববার রাতে সামিয়ার বাবা মুঠোফোনে যোগাযোগ করে মেয়ের সঙ্গে কথা বলতে না পারার কথা জানান এবং রুমে খোঁজ নিতে বলেন। একাধিকবার ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দরজা ভাঙার চেষ্টা করা হয়। পরে বিষয়টি ৯৯৯ নম্বরে জানানো হলে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

ওসি কবির হোসেন মাতুব্বার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত করে রিপোর্ট দেওয়া হবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪