| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থীর বক্তব্য ভাইরাল

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৯, ২০২৬ ইং | ০৮:৫০:৪৫:পূর্বাহ্ন  |  ৭৭০৯৫০ বার পঠিত
দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থীর বক্তব্য ভাইরাল

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী এআর হাফিজ উল্যাহর একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আপনারা যদি ইসলামের পক্ষে কোরআনের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দেন, তাহলে আপনারা সোয়াবের ভাগী হবেন, আপনাদের জন্য জান্নাত অবধারিত। আর যদি কোরআনের বিরুদ্ধে ভোট দেন, তাহলে গুনাহগার হবেন।

ভাইরাল হওয়া ওই ভিডিওটি রোববার (৮ ফেব্রুয়ারি) ফেসবুকে ছড়িয়ে পড়ে। এআর হাফিজ উল্যাহ লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি এবং রামগতি উপজেলার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনি এলাকার কমলনগর উপজেলার একটি ব্লকে চার থেকে পাঁচ দিন আগে গণসংযোগের সময় দেওয়া বক্তব্য থেকে অংশবিশেষ কেটে এনে ভিডিওটি ছড়ানো হয়েছে। ওই বক্তব্যে তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়াকে ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করেন।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, মাইক হাতে বক্তব্য দিতে গিয়ে হাফিজ উল্যাহ বলেন, মা-বোনদের জন্য বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা আছে। এগুলো কি আপনারা পান? এগুলো পান না। জেলে কার্ড আছে, সেগুলোও পাওয়া যায় না।’ এরপর তিনি অন্যান্য রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বলেন, একদল দুর্নীতি করতে করতে শেষ, আরেকদল অতীতে দুর্নীতি করেছে এবং আবারও করতে প্রস্তুত।

বক্তব্যের একপর্যায়ে তিনি আরও বলেন, নির্বাচিত হলে অন্য দলগুলো টেন্ডারবাজি, চাঁদাবাজি ও উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করবে বলে তার দাবি।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জামায়াত প্রার্থী এআর হাফিজ উল্যাহ বলেন, এটি আমাদের একটি অভ্যন্তরীণ প্রোগ্রামের বক্তব্য ছিল। আমি অনেক বক্তব্য দিয়েছি, সেখান থেকে কিছু অংশ কেটে এনে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। আমি এমন বক্তব্য দিইনি। বিষয়টি নিয়ে আমরা প্রতিবাদ জানাবো।

এদিকে, ভাইরাল ভিডিওটি ঘিরে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী ধর্মীয় অনুভূতিকে ভোটের সঙ্গে সম্পৃক্ত করার বিষয়টি আইনগতভাবে গ্রহণযোগ্য কি না, তা নিয়েও নানা প্রশ্ন উঠেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪