| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে নির্বাচনকে সামনে রেখে যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৯, ২০২৬ ইং | ০৬:৫৮:০১:পূর্বাহ্ন  |  ৭৮২২২৮ বার পঠিত
শেরপুরে নির্বাচনকে সামনে রেখে যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া

শেরপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬-এর নিরাপত্তা নিশ্চিত করতে শেরপুরে যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র‌্যাবের সমন্বয়ে এই মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়াটি শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের সেনা ক্যাম্প থেকে শুরু হয়ে শহরের অষ্টমীতলা, খোয়ারপাড়, কলেজ মোড়, কানাশাখোলা, থানামোড় প্রদক্ষিণ করে পুনরায় সেনা ক্যাম্পে গিয়ে শেষ হয়। মহড়ার মাধ্যমে নির্বাচনী দিনগুলিতে আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রস্তুতিপূর্ণ যৌথ বাহিনীর সক্ষমতা প্রদর্শন করা হয়।

শেরপুর সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী মিলন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তারসহ সেনা, পুলিশ, বিজিবি ও র‌্যাবের সদস্যরা মহড়ায় অংশ নেন।

উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মহড়ার মাধ্যমে ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা, জনবৈরিতা প্রতিরোধ করা এবং নির্বাচনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪