| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে নির্বাচনসংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৮, ২০২৬ ইং | ২০:২৭:১২:অপরাহ্ন  |  ৭৫৩৮৪৮ বার পঠিত
শেরপুরে নির্বাচনসংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়

শেরপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শেরপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোলিং এজেন্ট, সাংবাদিক, পর্যবেক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৮ ফেব্রয়ারি রবিবার দুপুরে জেলা নির্বাচন অফিসের উদ্যোগে অফিসের সভাকক্ষে আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম প্রামাণিক।

এসময় তিনি বলেন, সকলের সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই। রাত হলেও প্রিজাইডিং অফিসার কেন্দ্র থেকেই ফলাফল ঘোষণা করবে। আমাদের সবার চাওয়া একটি ভালো নির্বাচন। সেটি এবার হবে। তিনি আরও বলেন, প্রত্যেকটা ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। যদি কোনো কেন্দ্রে সিসি ক্যামেরা না থাকে ওইখানে পুলিশের বডিঅর্ন ক্যামেরা থাকবে।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ অন্যান্য গণমাধ্যমকর্মী, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোলিং এজেন্টসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪