| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে প্রস্তুত আইন শৃংখলা বাহনী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৮, ২০২৬ ইং | ২০:০৫:৫৯:অপরাহ্ন  |  ৭৮৪১১১ বার পঠিত
শেরপুরে সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে প্রস্তুত আইন শৃংখলা বাহনী

শেরপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের অষ্টমীতলাস্থ আনসার ভিডিপি ক্যাম্পে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিচালক কামরুন নাহার।

ওইসময় তিনি বলেন, নির্বাচনে শেরপুর জেলার বিভিন্ন কেন্দ্রে ৩ হাজার ৮৮৭ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাচন সুষ্ঠু করতে আনসারদের ভ‚মিকা খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে নানা নির্দেশনা দেন তিনি।

শেরপুর আনসার ভিডিপির ভারপ্রাপ্ত জেলা কমান্ড্যান্ট মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের পরিচালক সঞ্জয় চৌধুরীসহ জেলা ও উপজেলা পর্যায়ে কর্মকর্তা আনসার ও ভিডিপি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪