| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেনাপোল স্থল বন্দরে নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডলসহ ভারতীয় ট্রাক চালক আটক

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৮, ২০২৬ ইং | ১৯:৪৪:১৯:অপরাহ্ন  |  ৭৫৭৩৪৬ বার পঠিত
বেনাপোল স্থল বন্দরে নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডলসহ ভারতীয় ট্রাক চালক আটক

বেনাপোল প্রতিনিধি: দেশের সর্ব বৃহত্তম বেনাপোল স্থলবন্দরে কার্গোভেহিকেল টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ১৬০০ পিচ নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ভারতীয় ট্রাক চালককে আটক করেছে বিজিবি।

রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ৩ টায় বেনাপোল বন্দরে এই অভিযান পরিচালনা করা হয়। 

আটক ট্রাক চালক আনার গাজী ভারতের উত্তর ২৪ পরগনা বনগাঁ থানার মনিগ্রাম সুকপুর গ্রামের হাজরা গাজীর ছেলে। 

যশোর-ব‍্যাটালিয়ান(৪৯বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লা ছিদ্দিকী জানান, তাদের কাছে গোপন খবর আসে ভারতীয় ট্রাকে মাদকের একটি চালান প্রবেশ করেছে। পরে বিজিবি বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালে এক ভারতীয় ট্রাকে তল্লাশী করে চালকের সিটের নিচ থেকে ১৬০০ পিচ নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করে। আটককৃত আসামি ও জব্দকৃত ট্যাবলেট বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।  

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪