| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এক আপদ বিদায় করতেই আরেক বিপদ ঘাড়ে বসেছে: নাছির উদ্দীন নাছির

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৮, ২০২৬ ইং | ১৯:৩১:৩৯:অপরাহ্ন  |  ৭৬৮০০৯ বার পঠিত
এক আপদ বিদায় করতেই আরেক বিপদ ঘাড়ে বসেছে: নাছির উদ্দীন নাছির

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী-৪ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ইসহাক খন্দকারকে ‘বহিরাগত বিপদ’ আখ্যা দিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, এক আপদ বিদায় করতে না করতেই আরেক বিপদ ঘাড়ে চেপে বসেছে। ওই বিপদের পাল্লায় পড়লে আগামি ৫ বছর আপনারা উন্নয়ন বঞ্চিত হবেন।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সূরর্ণচর উপজেলার চরজব্বর ডিগ্রী কলেজ মাঠে ধানের শীষের নির্বাচনী জনসভায় এ কথা বলেন।

নাছির উদ্দীন নাছির বলেন, বিগত ১৫ বছর কবিরহাট থেকে এসে আওয়ামী লীগের বহিরাগত এমপি একরামুল করিম চৌধুরী আমাদের উপর আপদ হয়ে ছড়ি ঘুরিয়েছে। এখন আবার বাহিরে থেকে আরে বিপদ এসে আপনাদের ভোট চাচ্ছে। সাবধান থাকতে হবে। কোনো ফাঁদে পা দেওয়া যাবে না।

তিনি বলেন, আপনারা ধানের শীষে ভোট দিলে তারুণ্যের অহংকার তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবে। আর তিনি এ পদে আসলে উন্নয়নের অভাব হবে না। আমাদের এ উপজেলায় একটি পৌরসভা গঠন ও বিদ্যুতের সাব-স্টেশন স্থাপন করতে হবে।

নাছির উদ্দীন নাছির বলেন, আমাদের দক্ষিণের বিস্তৃর্ণ চরাঞ্চলের খাস জমি সঠিক বন্দোবস্তের ব্যবস্থা করতে হবে। এছাড়া নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

ছাত্রদলের এ নেতা আরও বলেন, নোয়াখালী-৪ আসনে বিএনপির প্রার্থীকে ধানের শীষে ভোট দিলে এলাকার আইনশৃঙ্খলা উন্নতি এবং স্কুল কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের অভূতপূর্ব উন্নয়ন হবে।

অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখুর সঞ্চলনায় আরও বক্তব্য রাখেন, নোয়াখালী-৪ আসনে বিএনপির প্রার্থী মো. শাহজাহান, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট শাহদাৎ হোসেন, অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, কামরুজ্জামান হাফিজ প্রমুখ।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪