| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়াইলে সংবাদ সম্মেলনে বিএনপির দলের পক্ষে কাজ করার ঘোষণা বহিস্কৃত সভাপতির

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৮, ২০২৬ ইং | ১৯:২৩:০২:অপরাহ্ন  |  ৭৮১৩০২ বার পঠিত
নড়াইলে সংবাদ সম্মেলনে বিএনপির দলের পক্ষে কাজ করার ঘোষণা বহিস্কৃত সভাপতির

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় দলের পক্ষে কাজ করার অঙ্গীকার জানিয়ে সংবাদ সম্মেলন হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার ছোট কালিয়া মোড় এলাকায় স্থানীয় বিএনপির একটি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, উপজেলা বিএনপি সদ্য বহিষ্কৃত সভাপতি সরদার আনোয়ার হোসেন এবং কালিয়া পৌর বিএনপির সহ-সভাপতি শেখ রবিউল ইসলাম রবি।

তারা জানায়, আমরা দীর্ঘ ৪৭ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আস্থা ও বিশ্বাস রেখে দলীয় কর্মকান্ড করে আসছি। ২০২৪ সালের ১৫ নভেম্বর কালিয়া উপজেলা ও কালিয়া পৌর বিএনপির সম্মেলনে আমরা দলীয় নেতা কর্মীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হই।

পরবর্তীতে পূর্নাঙ্গ কমিটি গঠনে যৌথ স্বাক্ষরিত পূর্নাঙ্গ কমিটিকে অনুমোদন না দেওয়ার কারণে দলের অভ্যন্তরে ভুল বোঝাবোঝির সৃষ্টি হয়। জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম দলীয় প্রভাব খাটিয়ে আমাদের কর্মীবৃন্দের বিরুদ্ধে ২টি মিথ্যা চাঁদাবাজী মামলা দায়ের করে এবং পরবর্তীতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ ও কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেনকে বহিস্কার করেন। 

পরে দল থেকে বিশ্বাস জাহাঙ্গীর আলমকে নড়াইল-১ আসনে মনোনয়ন দেওয়ায় এতোদিন আমরা অভিমান ও ক্ষোভ থেকেই দলের পক্ষে মাঠে নামিনি। তবে দলের প্রতি আনুগত্য স্বীকার করে এবং দলীয় নেতা-কর্মীর সাথে মতবিনিময় করে দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজ থেকে  দলের পক্ষে নির্বাচনী  কর্মকান্ড পরিচালনা করব।

এসময় কালিয়া পৌর বিএনপির সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ, সহ-সাংগঠনিক সম্পাদক আলতাফ উদ্দিন ও হায়দার আলম, কালিয়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সরদার শাহিনুর আলম, সালামাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি খান খলিলুর রহমান, কালিয়া পৌর যুবদলের সাবেক আহবায়ক মোল্যা বকতিয়ার হোসেন, কালিয়া পৌরসভার  ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জুয়েল রানা, যুবদল নেতা মো. বাবুল জোয়ার্দার, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক মো. মিকাইল হোসেন প্রমুখ

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪