| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এলেঙ্গায় জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত আলীর গণমিছিল

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৮, ২০২৬ ইং | ১৯:১২:৪০:অপরাহ্ন  |  ৭৫৪৪৯০ বার পঠিত
এলেঙ্গায় জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত আলীর গণমিছিল

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল–৪ (কালিহাতী) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলীর নেতৃত্বে এলেঙ্গায় অনুষ্ঠিত হয়েছে এক বিশাল গণমিছিল।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে এলেঙ্গার সামওয়ান গেট থেকে শুরু হওয়া এই গণমিছিল নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়। মিছিলটি এলেঙ্গা বাজারসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সামওয়ান গেটে এসে শেষ হয়।

ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তাঁর প্রধান শক্তি। তিনি কালিহাতীর সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং অবকাঠামোগত উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি সবার কাছে ভোট ও দোয়া কামনা করে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার আহ্বান জানান।

এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জাতীয় পার্টির নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা জানান, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই লিয়াকত আলীর পক্ষে জনসমর্থন বাড়ছে বলে তারা আশাবাদী।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪