নরসিংদী প্রতিনিধি: নরসিংদী রায়পুরা চরাঞ্চলে নতুন থানা বাস্তবায়ন করে বিশেষ অবদান রাখায় বিদ্যুৎ ও জ্বালানী খনিজ সম্পদ মন্ত্রনালয়ের চেয়ারম্যান, সিনিয়র সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসিকে বিশাল গণ সংবর্ধনা প্রদান করেন রায়পুরা চরাঞ্চল থানা বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দরা।
চরবাসীর দীর্ঘদিনের দাবী রায়পুরা চরাঞ্চলে একটি নতুন থানা বাস্তবায়ন করা চরবাসীর দাবী বাস্তবায়ন করায় ব্যাপক প্রস্তুতি নিয়ে বর্ণিল সাজে বিভিন্ন পেশার নেতৃবৃন্ধ সহ আশরাফুল ইসলাম চঞ্চল ও মো: কামাল হোসেন এর নেতৃত্বে বাদ্যযন্ত্র বাজিয়ে হাজার হাজার লোক নিয়ে মিছিলে মিছিলে মুখরিত করে প্রধান অতিথিকে স্বাগত জানিয়ে ফুল দিয়ে বরণ করে সম্মানীত করা হয় তাকে, উষ্ণ গণসংবর্ধনাটি চরবাসীর চির স্বরনীয় করে রাখতে আনন্দ উল্লাস করে অন্যরকম আত্নতৃপ্তি লাভ করেন তারা। এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয় চরবাসীর মাঝে।
গত ৭ই ফেব্রুয়ারি নরসিংদীর রায়পুরায় পাড়াতলীর আলীনগরের আড়াকান্দায় রায়পুরা চরাঞ্চল থানা বাস্তবায়ন পরিষদের আহবায়ক এডভোকেট জসিম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক জসিম আহমেদ জাহাঙ্গীর ও প্রচার কমিটির আহবায়ক বশির আহম্মদ মোল্লার সঞ্চালনায় সংবর্ধীত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদীর কৃতি সন্তান বিদ্যু, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের চেয়ারম্যান, সিনিয়র সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি।
তিনি বলেন,দেশের জন্য উন্নয়নমুল ভাল কিছু কাজ করতে পারলে সত্যিই আত্নতৃপ্তির। প্রত্যককে যার যার অবস্থান থেকে দেশ গঠনে সঠিক ভুমিকা পালন করতে হবে। চরে থানা বাস্তবায়নের পর মেঘনা নদীতে ব্রিজ নির্মান এর উদ্যোগ হয়েছে এবং এ বিষয়ে সব ধরনের প্রচেষ্টা চলমান রয়েছে। সকল দ্বিদ্ধাদন্ধ ভুলে, সবাই মিলে মিশে ঐক্যবন্ধভাবে কাজ করে দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। চরের দীর্ঘদিনের হানাহানি,মারা-মারি, বাড়ীঘর ভাংচুর, লুটপাট,সকল ধরনের সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করতে হবে, শান্তিপুন্ন ও সুন্দর পরিচ্ছন্ন সমাজ গড়ে তুলতে হবে। সন্ত্রাসী,চাঁদাবাজী নৈরাজ্য পরিহার করে সবাইকে ঐক্যবন্ধভাবে বাসযোগ্য চরাঞ্চল গড়ে তুলতে প্রশাসনকে সহযোগিতা করার আহবান জানান তিনি।
তিনি আরো বলেন, রায়পুরা চরাঞ্চল নতুন থানা বাস্তবায়ন করতে আমাদের গর্ব পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন এর বিরাট অবদান রয়েছে, রায়পুরা চরাঞ্চল থানা বাস্তবায়ন পরিষদের মাধ্যমে চরের মানুষ আমাকে সহ আমাদের পরিবারকে সম্মানীত করায় আমার পক্ষ থেকে সকলের নিকট কৃজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নরসিংদী সিভিল সার্জন ডা: সৈয়দ আমিরুল হক শামীম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানা,শরিয়তপুর জেট এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.জসিম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার সার্কেল বাইজিদ বিন মনসুুর, ঢাকা মুগদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এর পরিচালক ডা: মো: সাজ্জাদ হোসেন, নিউরোসায়েন্স হাসপাতালের অধ্যাপক ডা: ইমরান সরকার, কটিয়াদি সরকারী কলেজ অধ্যক্ষ প্রফেসর মো: আতউর রহমান, রায়পুরা থানা ওসি মো: মজিবুর রহমান, বিশেষ অতিথি উপদেষ্টা ব্যাংকার আশরাফুল ইসলাম চঞ্চল, রায়পুরা চরাঞ্চল থানা বাস্তবায়ন পরিষদের উপদেষ্টা শিল্পতি শাহজান সরকার সোহাগ,রায়পুরা প্রেসক্লাব সভাপতি ফরিদ উদ্দিন,রায়পুরা চরাঞ্চল থানা বাস্তবায়ন পরিষদের উপদেষ্টা আকতারুজ্জামান আক্তার,সমাজ সেবক বীরমুক্তিযোদ্ধা হুমায়ন করিব,রায়পুরা চরাঞ্চল থানা বাস্তবায়ন পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: কামাল হোসেন, বিশেষ অতিথি উপদেষ্টা জামালুর রহমান, বিশেষ অতিথি উপদেষ্টা প্রকৌশলী নাজিম উদ্দিন,উপদেষ্টা মো: বাবলু মিয়া, বিশেষ অতিথি জাহাঙ্গীর আলম, পাড়াতলী ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান,বাশঁগাড়ী নিউ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,মধ্যনগর মডেল হাই স্কুল এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মো: মামুন চৌধুরী,যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম আহবায়ক মো: শহীদ মিয়া,যুগ্ম আহবায়ক আমিনুল হক ফুল মিয়া, যুগ্ম আহবায়ক মহিবুর রহমান, যুগ্ম আহবায়ক মো: জুহর মিয়া, যুগ্ম আহবায়ক মো: স্বপন মাস্টার,যুগ্ম আহবায়ক জামাল হোসেন,যুগ্ম আহবায়ক ছন্দু সরকার,যুগ্ম আহবায়ক শাহ আলম,যুগ্ম আহবায়ক সানাউল্লাহ প্রধান,যুগ্ম আহবায়ক মো: লালু মিয়া,রায়পুরা চরাঞ্চল থানা বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহবায়ক ফজলু মিয়া, যুগ্ম আহবায়ক রেজাঊল করিম, বাঁশগাড়ী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আকবর,সমাজ সেবক আব্দুল মন্নাফ মেম্বার, সমাজ সেবক মো: একবর আলী মেম্বার, সমাজ সেবক মো: লাল মিয়া সহ জনপ্রতিনিধি,ডাক্তার,মুক্তিযোদ্ধা,সাংবাদিক,শিক্ষক,রাজনৈতিক,সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
রিপোর্টার্স২৪/মিতু