| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংস্কারের জন্য সবাই ‘হ্যাঁ’ ভোট দেব: মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৮, ২০২৬ ইং | ১৫:৫২:২১:অপরাহ্ন  |  ৭৫৭৬৭৯ বার পঠিত
সংস্কারের  জন্য সবাই ‘হ্যাঁ’ ভোট দেব: মির্জা ফখরুল

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাট এলাকায় অনুষ্ঠিত পথসভায় তিনি বলেন, এই গণভোটের মূল প্রশ্ন একটাই কে সংস্কার চায়, আর কে চায় না। যারা দেশ চালিয়েছে, তারা আজ চলে গেছে। দেশকে ঠিক করতে হলে সংস্কার দরকার। যারা সংস্কার চান, তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন। আমরা সবাই চাই সংস্কার, তাই সবাই ‘হ্যাঁ’ ভোট দেব।

বিএনপি মহাসচিব হিন্দু সম্প্রদায়ের প্রতি সমর্থন জানিয়ে বলেন, আমি সব সময় আপনার পাশে আছি। আপনাদের কোনো ক্ষতি করতে কেউ পারবে না।

তিনি আরও বলেন, মাত্র তিন দিন পর জনগণ সিদ্ধান্ত নেবে। দেশ আগের মতো চলবে, নাকি নতুন পথে এগোবে। আমাদের নেতা তারেক রহমান তরুণ, উদ্যমী ও আধুনিক চিন্তাধারার মানুষ। পুরোনো রাজনীতির বদলে নতুন নেতৃত্বকেই সমর্থন করা হবে।

মির্জা ফখরুল বলেন, এই দেশের প্রধানমন্ত্রী হোক একজন তরুণ, যিনি নতুন ভাবনা নিয়ে দেশকে এগিয়ে নেবেন। আসুন সবাই মিলে সেই পরিবর্তনের পক্ষে অবস্থান নিই।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪