| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রাম বন্দরে আন্দোলনে জড়িত ছয়জনকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৮, ২০২৬ ইং | ১৫:৩১:০৯:অপরাহ্ন  |  ৭৫২২০৭ বার পঠিত
চট্টগ্রাম বন্দরে আন্দোলনে জড়িত ছয়জনকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ
ছবির ক্যাপশন: সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম বন্দরে চলমান ধর্মঘটের মধ্যে ছয়জন শ্রমিক-কর্মচারীকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত থেকে রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের তুলে নেওয়া হয় বলে দাবি করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযোগটি অস্বীকার করেছে।

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন বলেন, শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত আমাদের দুজন প্রবীণ নেতাসহ মোট ছয়জনকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়েছে। বন্দর চেয়ারম্যান শক্তি প্রয়োগ করে আন্দোলন দমন করতে চাইছেন। কিন্তু আলোচনা ছাড়া শক্তি প্রয়োগ করে আন্দোলন দমানো যাবে না। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

তিনি জানান, তুলে নেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন আবুল কালাম, শামসুল মিয়া টুকু, রিপন ও আসাদুলসহ মোট ছয়জন।

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলসহ চার দফা দাবিতে রোববার সকাল ৮টা থেকে চট্টগ্রাম বন্দরে শ্রমিক-কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে।

এই ধর্মঘটের ফলে জেটি, টার্মিনাল, কনটেইনার ডিপো ও বহির্নোঙরসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সকাল থেকেই বন্দরের বিভিন্ন গেটে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

এর আগে শনিবার (৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা মো. হুমায়ুন কবীর অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪