| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়া জামায়াতের নারী কর্মীদের মিছিল

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৮, ২০২৬ ইং | ১৫:১৪:৪৫:অপরাহ্ন  |  ৭৬১১৫২ বার পঠিত
কুষ্টিয়া জামায়াতের নারী কর্মীদের মিছিল

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জেলা জামায়াতের মহিলা কর্মীদের গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজার প্রচারে এই গণ মিছিল অনুষ্ঠিত হয়।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে জেলার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম থেকে মিছিল শুরু করে মজমপুর হয়ে শহরের এন এস রোড প্রদক্ষিণ শেষে সমাপ্ত হয়। গণ মিছিলে হাজার হাজার জামায়াতের মহিলা কর্মীদের উপস্থিতি দেখা গেছে।

গণমিছিল সম্পর্কে জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ায়ার্দার বলেন, “আমরা নারীদের অধিকার নিশ্চিত করতে চাই। নারীরা যেন ঘর থেকে শুরু করে বাইরে পর্যন্ত পর্দার সাথে স্বাধীনভাবে কাজ করতে পারে। দল ক্ষমতায় এলে অবশ্যই নারীদের ইসলাম যে অধিকার দিয়েছে তা আবার ফিরিয়ে দেব—ইনশাল্লাহ।”


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪