| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৮, ২০২৬ ইং | ১৪:৫৩:১৪:অপরাহ্ন  |  ৭৭৪৬৯২ বার পঠিত
জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোট কারচুপির কোনো আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচন হবে শান্তিপূর্ণ, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে, যেখানে জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভোট কারচুপির বিষয়ে কোনো ধরনের শঙ্কা নেই। তবে কোথাও অনিয়মের চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে জানাতে সাংবাদিক ও সাধারণ মানুষের সহযোগিতা চান তিনি। তার ভাষায়, কোনো জায়গায় যদি সামান্য কারচুপির চেষ্টাও হয়, আমাদের জানাবেন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই নেওয়া হয়েছে। পরিস্থিতি অনুযায়ী যেখানে যেভাবে ব্যবস্থা দরকার, সেখানে সেভাবেই দায়িত্ব পালন করবে আইনশৃঙ্খলা বাহিনী।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিষয়টি নিয়েই আজকের সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি পুনর্ব্যক্ত করেন, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে এবং এটি একটি ফ্রি, ফেয়ার ও ক্রেডিবল নির্বাচন হিসেবে দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানসহ মাঠ প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪