| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহের কালীগঞ্জে ২৪টি ককটেলসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৮, ২০২৬ ইং | ১৩:৫৯:২১:অপরাহ্ন  |  ৭৬৯৫১৯ বার পঠিত
ঝিনাইদহের কালীগঞ্জে ২৪টি ককটেলসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে ২৪টি ককটেলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাইকপাড়া গ্রামের মধু বিশ্বাসের চাতালের পশ্চিম পাশে একটি ব্রিজের নিচ থেকে এসব অস্ত্র জব্দ করা হয়।

অভিযানকালে একটি ব্যাগের মধ্যে ২৪টি ককটেল, ৬টি লোহার দা এবং ১৮টি লাঠি পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সহিংসতা চালানোর উদ্দেশ্যে এসব অস্ত্র মজুদ করা হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় পাইকপাড়া গ্রামের মধু বিশ্বাসের চাতালের পশ্চিম পাশে একটি ব্রিজের নিচে পরিত্যক্ত অবস্থায় ককটেল, দা ও লাঠি রাখা হয়েছে। যৌথ বাহিনী ওই স্থানে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করেছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪