| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাহাড় কেটে ৩৫০ ঘর বানিয়ে ভাড়া ব্যবসা, দেড় হাজার রোহিঙ্গা আটক

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৮, ২০২৬ ইং | ১৩:৫৬:১৯:অপরাহ্ন  |  ৭৬১৮১৭ বার পঠিত
পাহাড় কেটে ৩৫০ ঘর বানিয়ে ভাড়া ব্যবসা, দেড় হাজার রোহিঙ্গা আটক
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: কক্সবাজারের উখিয়া ও টেকনাফের নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বাইরে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট অবৈধ বসতি গড়ে তোলায় দেড় হাজার রোহিঙ্গাকে আটক করেছে যৌথবাহিনী।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড় কেটে তৈরি এসব বসতিতে প্রায় ৩৫০টি ঘর বানানো হয়েছিল। সিন্ডিকেটটি রোহিঙ্গাদের কাছ থেকে প্রতি মাসে জনপ্রতি দুই থেকে তিন হাজার টাকা করে ভাড়া আদায় করত। এলাকায় মাদক ব্যবসার অভিযোগও পাওয়া গেছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে মরাগাছতলা এলাকায় যৌথবাহিনী অভিযান শুরু করে। তল্লাশির সময় শত শত রোহিঙ্গা ঘর থেকে বের হয়ে আসে, কেউ কেউ পালিয়ে যায়। অভিযানে ৩৫০ বসতি থেকে প্রায় দেড় হাজার রোহিঙ্গা আটক করা হয়। এছাড়া বসতি ভাড়া দেওয়ার সঙ্গে জড়িত মালিকপক্ষের কয়েকজনকেও আটক করা হয়েছে।

কক্সবাজারের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজু বিন আফনান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিক জরিমানা করা হয়েছে। আটক রোহিঙ্গাদের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের মাধ্যমে পুনরায় নিবন্ধিত ক্যাম্পে পাঠানো হচ্ছে। অভিযানে সাতজন আটক হওয়া ব্যক্তি থেকে পাঁচজনকে অর্থদণ্ড এবং দুজনকে মাদক ব্যবসার দায়ে কারাদণ্ড দেওয়া হয়েছে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, নিবন্ধিত ক্যাম্পের বাইরে এভাবে রোহিঙ্গাদের বসবাস অপরাধপ্রবণতা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪