ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসন রোববার জানিয়েছেন, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে তাঁর বৈঠক চমৎকার হয়েছে। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রদূত রোববার বেলা ১১টায় মন্ত্রণালয়ে পৌঁছে প্রথমে পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের দপ্তরে যান।
সূত্র আরও জানায়, বৈঠকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি, বাণিজ্য ও ট্যারিফ সংক্রান্ত বিষয়সহ দুই দেশের স্বার্থসংক্রান্ত নানা ইস্যু আলোচনা হতে পারে।
রিপোর্টার্স২৪/এসসি