| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোটের নিরাপত্তায় মাঠে নামছে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৮, ২০২৬ ইং | ১১:২৭:১৮:পূর্বাহ্ন  |  ৭৭৭৮০৪ বার পঠিত
ভোটের নিরাপত্তায় মাঠে নামছে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনী
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা জোরদার করতে রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে দেশের বিভিন্ন স্থানে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক হাজার ৫১ জন নির্বাহী (এক্সিকিউটিভ) ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন শুরু করবেন।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, এই বিশেষ মোতায়েন আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ শনিবার (৭ ফেব্রুয়ারি) এক ব্রিফিংয়ে বলেন, সেনাবাহিনী ইতিমধ্যেই মাঠে আছে। রোববার থেকে আরও সদস্য যুক্ত হবে। তারা ভোটের আগে ও পরে সাতদিন দায়িত্ব পালন করবেন। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমরা বৈঠক করেছি। তারা জানিয়েছেন, দেশের পরিস্থিতি ভালো এবং নির্বাচনের জন্য সহায়ক।

তিনি জানান, আমি এখন রংপুরে আছি। এখানে পরিস্থিতি ভালো। সব জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিও মোটামুটি স্থিতিশীল। হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ বা সংশ্লিষ্ট এলাকায় কিছুটা উত্তেজনা ছিল, তবে এটি দ্রুত নিয়ন্ত্রণে আসবে। আমরা চাই, এমন ধরনের ঘটনা যেন আর কোনো ভোটের সময় না ঘটে।

নির্বাচন কমিশনার আরও বলেন, সব ব্যালট বক্স ইতোমধ্যেই জেলায় জেলায় পাঠানো হয়েছে। রিটার্নিং অফিসাররা সেগুলো গ্রহণ করছেন। এখন সমস্ত প্রার্থী ও কর্মকর্তারা ভোটের প্রস্তুতিতে ব্যস্ত।

এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি ও র‍্যাবের সদস্যরাও তাদের দায়িত্বে থাকবেন। কমিশন আশা করছে, এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ভোট কেন্দ্রে শান্তি নিশ্চিত করবে এবং ভোটাররা নিরাপদে ভোট দিতে পারবেন। নির্বাচনের সময় সহিংসতা রোধে নজরদারি ও গোপন তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিশেষ টিম কাজ করবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪