| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর ডিজিটাল প্রচারণার গাড়ি ভাঙচুরের অভিযোগ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৭, ২০২৬ ইং | ২১:৪৬:১২:অপরাহ্ন  |  ৭৬০৮৮৭ বার পঠিত
বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর ডিজিটাল প্রচারণার গাড়ি ভাঙচুরের অভিযোগ
ছবির ক্যাপশন: সংগৃহীত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থী এমএএইচ সেলিমের ডিজিটাল প্রচারণার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে কচুয়ার ভাসাবাজার এলাকায় এবং পরে ফেরার পথে দ্বিতীয় দফায় বাঁধাল বাজারে আবারও হামলা করে দুর্বৃত্তরা।

বাগেরহাট ১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এমএএইচ সেলিম অভিযোগ করে বলেন,  একদল আমাদের জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বিত হয়ে আজ আমাদের প্রচারণার গাড়ি ভাঙচুর করেছে। আগেও আমাদের নির্বাচনী অফিস ভাংচুর করেছে, যাত্রাপুরের অফিসে তালা দিয়েছে, নির্বাচনী প্রচারণায় বাধা দিয়েছে। পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ করে কোনো প্রতিকার পাইনি। 

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪