দাগনভূঞা প্রতিনিধি: স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষার্থে ১২ ফেব্রুয়ারি সকলকে ধানের শীষে ভোট দিয়ে বিএনপি প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বাফুফে সভাপতি তাবিথ এম আউয়াল।
শনিবার ফেনী-৩ আসনের বিএনপি প্রার্থী তার পিতা আবদুল আউয়াল মিন্টুর পক্ষে দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নে ঠনারখালে যুক্তরাষ্ট্র প্রবাসী কামরুল শিহাবের আয়োজনে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী নির্বাচনে দেশের ভবিষ্যৎ নির্ভর করছে। এ দেশের উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএনপিকেই প্রয়োজন। বিএনপি ছাড়া অন্য কোন দল এদেশের উন্নয়ন করতে পারবেনা। তাই সবাই আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপি প্রার্থীকে বিজয়ী করবেন।
নির্বাচনী সভায় আরো বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র প্রবাসী কামরুল শিহাব ও জেলা ছাত্রদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক আবদুল মান্নান মুন্না।
রিপোর্টার্স২৪/মিতু