| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁয় নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে নারীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৭, ২০২৬ ইং | ২০:৪৮:৩১:অপরাহ্ন  |  ৭৬০৭৭০ বার পঠিত
নওগাঁয় নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে নারীর মৃত্যু
ছবির ক্যাপশন: সংগৃহীত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় কাঁচা খেজুরের রস পান করার পর নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। চলতি বছরে দেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা শানি সুলতানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তবে নিহত ওই নারীর বাড়ি নওগাঁ জেলার কোন এলাকায়, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নওগাঁ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মৃত ওই নারী বয়সে আনুমানিক ৪০ থেকে ৫০ বছরের মধ্যে। গত ২১ জানুয়ারি তার শরীরে তীব্র জ্বর, মাথাব্যথা ও শ্বাসকষ্টসহ নিপাহ ভাইরাসের প্রাথমিক উপসর্গ দেখা দেয়। অবস্থার অবনতি হলে ২৭ জানুয়ারি তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং একই দিন উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার গলা থেকে শ্লেষ্মা ও রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়। পরীক্ষার ফলাফলে তার শরীরে নিপাহ ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়। পরে ২৮ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।

নওগাঁর সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম বলেন, আজ আইইডিসিআর থেকে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়েছে। তবে আমাদের কাছে এখনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লিখিত নির্দেশনা আসেনি। লিখিতভাবে জানানো হলে আমরা রোগীর বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারবো। তিনি জানান, অসুস্থ হওয়ার কয়েক দিন আগে ওই নারী কাঁচা খেজুরের রস পান করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্বাস্থ্য কর্তৃপক্ষ নিপাহ ভাইরাসের সংক্রমণ রোধে কাঁচা খেজুরের রস পান থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪