| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনী নিরাপত্তায় গাজীপুরে থাকবে ১২ হাজার আনসার-ভিডিপি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৭, ২০২৬ ইং | ১৮:১২:২২:অপরাহ্ন  |  ৭৮৩৩৯০ বার পঠিত
নির্বাচনী নিরাপত্তায় গাজীপুরে থাকবে ১২ হাজার আনসার-ভিডিপি

গাজীপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরে নির্বাচনী নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে সমাবেশ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

নির্বাচনে গাজীপুরের ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ১২ হাজার আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের জয়দেবপুর শহীদ বরকত স্টেডিয়ামে আয়োজিত এই প্রস্তুতিমূলক সমাবেশে জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত আনসার ও ভিডিপি সদস্যরা অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

এ সময় তিনি জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আনসার-ভিডিপি সদস্যদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা, ভোটারদের সহায়তা প্রদান, শৃঙ্খলা বজায় রাখা এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় মহাপরিচালক বলেন, নির্বাচনের দিন ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করাই আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব। এজন্য পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, গাজীপুর জেলার নির্বাচনী এলাকায় প্রায় ১২ হাজার আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে এবং নির্বাচনকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪