| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অনূর্ধ্ব ১৪ ক্রিকেটে বিভাগীয় চ্যাম্পিয়ন বগুড়া

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৭, ২০২৬ ইং | ১৭:৪১:৩৭:অপরাহ্ন  |  ৭৬৪০৮৭ বার পঠিত
অনূর্ধ্ব ১৪  ক্রিকেটে বিভাগীয় চ্যাম্পিয়ন বগুড়া

বগুড়া প্রতিনিধি: বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়াং টাইগার্স অনূর্ধ্ব ১৪ ক্রিকেট প্রতিযোগিতা চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

শনিবার ৮ উইকেটে রাজশাহী জেলা দলকে পরাজিত করে বিভাগীয় চ্যাম্পিয়ন হয় বগুড়া জেলা দল।

খেলায় রাজশাহী জেলা দল টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭২ রান সংগ্রহ করে। দলের পক্ষে রিফাত ৬৮ ও তাহমিদ ১৮ রান করেন। বগুড়ার বোলার উতসব ৭টি, দিহান ২টি সাবিদ একটি  উইকেট লাভ করে।

জবাবে বগুড়া জেলা ২৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৩ রান করে খেলায় জয়লাভ করে। দলের পক্ষে তাহহিদ ২৩, উতসব ১৮, রিয়াদ ১৩ রান করেন। খেলায় ম্যান অব দ্যা টুর্নামেন্ট  নির্বাচিত হয় বগুড়া জেলা দলের উতসব ।

খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জমান  ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, মমিনুর রশীদ শাইন,  চাঁপাই জেলা ক্রীড়া সংস্থার  সদস্যবৃন্দ।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪