| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একটি দল ভিক্ষার কার্ডের লোভ দেখাচ্ছে: এটিএম মাসুম

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৭, ২০২৬ ইং | ১৬:৩৮:৫২:অপরাহ্ন  |  ৭৯৩০৩২ বার পঠিত
একটি দল ভিক্ষার কার্ডের লোভ দেখাচ্ছে: এটিএম মাসুম

নেত্রকোণা প্রতিনিধি: এই নির্বাচনে একটি দল দেশের জনগণকে কার্ডের লোভ দেখাচ্ছে, এই কার্ড মানে একটি ভিক্ষার কার্ড বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম। আজ শনিবার সকালে নেত্রকোণার পূর্বধলা উপজেলার জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে নেত্রকোণা-৫ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মাছুম মোস্তফার নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।

পূর্বধলা উপজেলা জামায়াতের আমির মাহফুজুল হক খানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি আরও বলেন, আমরা আমাদের যুবকদের ভিক্ষুক বানাবো না; আমরা তাদের দক্ষ করে গড়ে তুলবো এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। এ সময় তিনি ১১ দলকে ক্ষমতায় আনতে সকলকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে কেন্দ্রীয় জামায়াত নেতৃবৃন্দসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


রিপোর্টার্স২৪/সাইফ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪