| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধানের শীষে ভোট চেয়ে আ' লীগ নেতার বিএনপিতে যোগদান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৭, ২০২৬ ইং | ১৬:২৫:০৬:অপরাহ্ন  |  ৭৬৮৩৫৭ বার পঠিত
ধানের শীষে ভোট চেয়ে আ' লীগ নেতার বিএনপিতে যোগদান
ছবির ক্যাপশন: সংগৃহীত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: এবার ফরিদপুর জেলার ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও  সাবেক পৌর মেয়র এএফএম রেজা ফয়েজ মিয়া ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বিএনপিতে যোগদানের ঘোষণা দিয়েছেন। 

শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল মেয়রের  গ্রামের বাড়ি নুরপুরে নির্বাচনী উঠান বৈঠকালে তিনি যোগদান করেন।

জানা গেছে, শেখ হাসিনার চাচাতো বোন জামাই আমেরিকা প্রবাসী ভাঙ্গা পৌরসভার সাবেক মেয়রের যোগদানের জল্পনা কল্পনা বেশ কিছু দিন ধরে চলছিল। 

শুক্রবার রাতে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিমকে মোবাইল ফোনে আমেরিকা থেকে ভিডিও কল দিয়ে শহিদুল ইসলাম বাবুল খানের সাথে  শুভেচ্ছা বিনিময় করেন পৌর আ' লীগের সাধারণ সম্পাদক। 

বিএনপি সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম  সাবেক মেয়রের ভিডিও কলের বক্তব্য  উপস্থিত সকলকে লাউডস্পিকার দিয়ে শোনানোর সময় আমেরিকা প্রবাসী ও সাবেক পৌর মেয়র উপস্থিত সকলের কাছে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে শহিদুল ইসলাম বাবুল খানের পক্ষে তিনি থাকবেন বলে  প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪