| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রাম বন্দরে লাগাতার ধর্মঘট শুরু কাল থেকে

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৭, ২০২৬ ইং | ১৪:১৪:১৫:অপরাহ্ন  |  ৭৮৭০২১ বার পঠিত
চট্টগ্রাম বন্দরে লাগাতার ধর্মঘট শুরু কাল থেকে
ছবির ক্যাপশন: সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ আগামীকাল রবিবার সকাল ৮টা থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে। বন্দরের বহির্নোঙরেও কাজ বন্ধ থাকবে। এ কর্মসূচি কার্যকর হলে পুরো বন্দর অচল হয়ে যাবে।

সংগঠনটির দুই সমন্বয়ক হুমায়ুন কবীর ও ইব্রাহিম খোকন শনিবার(৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ধর্মঘটের ঘোষণা দেন।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ দীর্ঘদিন ধরে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডের ইজারা বাতিলের দাবিতে আন্দোলন চালাচ্ছে। গত সপ্তাহে তারা আট ঘণ্টা করে তিন দিন এবং পরবর্তীতে লাগাতার কর্মবিরতি পালন করেছে। এই কারণে বন্দরের কনটেইনার পরিবহন কার্যক্রম অচল হয়ে পড়েছিল।

সংগ্রাম পরিষদ চার দফা দাবি উত্থাপন করেছে১.এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে লিজ না দেওয়ার সরকারি ঘোষণা।২.বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহার করে আইনের আওতায় জিজ্ঞাসাবাদ। ৩.আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা বাতিল। ও আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নেওয়া।

সংবাদ সম্মেলনে সংগঠনটির অন্যান্য নেতা মোহাম্মদ হারুন, তসলিম হোসেন, আবুল কাসেম, ইয়াসিন রেজা রাজু, জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বন্দর দেশের কনটেইনার পরিবহনের ৯৯ শতাংশ এবং সমুদ্রপথে আমদানি-রপ্তানির ৭৮ শতাংশ কার্যক্রমের মূল কেন্দ্র। বন্দরের বন্ধ থাকলে কনটেইনারে রপ্তানি ও শিল্পের কাঁচামাল আমদানি কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যাবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪