| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাশকতা পরিকল্পনার অভিযোগে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৭, ২০২৬ ইং | ১০:৫৮:৫৭:পূর্বাহ্ন  |  ৭৭২৭৩০ বার পঠিত
নাশকতা পরিকল্পনার  অভিযোগে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

বাগেরহাট প্রতিনিধি: আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে নাশকতা সৃষ্টি ও অশান্তি ছড়ানোর পরিকল্পনার অভিযোগে বাগেরহাটে জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. দোলন মোল্লাসহ তিনজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা, মাদকদ্রব্য ও চেকবই জব্দ করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত শহরের নাগের বাজার এলাকায় ব্যবসায়ী মধুসূদন ধামের বাসায় অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত অন্য দুইজন হলেন ব্যবসায়ী মধুসূদন ধাম এবং আওয়ামী লীগ কর্মী মো. মাসুম বিল্লাহ।

সেনাবাহিনীর সাত পদাদিক ডিভিশনের ২৮ পদাদিক ব্রিগেডের ২৩ আর-ই ব্যাটালিয়নের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মধুসূদন ধাম নির্বাচনের সময় নাশকতার পরিকল্পনার অংশ হিসেবে বাগেরহাটে সাবেক এমপি শেখ তন্ময়ের সঙ্গে নিয়মিত মোবাইল যোগাযোগ রাখছিলেন। দোলন মোল্লার ব্যক্তিগত মোবাইল চেক করা হলে বাগেরহাট-২ আসনের সাবেক এমপি শেখ তন্ময়ের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগের প্রমাণ পাওয়া যায়।

প্রেসবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় একাধিক মামলা রয়েছে। তাদেরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাগেরহাট মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সেনাবাহিনী বলেছে, এ ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য নির্বাচনী পরিবেশকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখা। স্থানীয় সূত্র জানিয়েছে, গ্রেফতারকৃতরা নির্বাচনী অশান্তি ও ভোট প্রক্রিয়ায় বাধা দেওয়ার পরিকল্পনা করছিল।

এই ঘটনার পর এলাকায় শান্তি বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ও সেনা যৌথভাবে এলাকায় নজরদারি বৃদ্ধি করেছে এবং সাধারণ জনগণকে নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সকল ধরনের সহযোগিতা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪