| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে যৌথবাহিনীর অভিযানে বিএনপি নেতা গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৭, ২০২৬ ইং | ০২:২৮:৪৮:পূর্বাহ্ন  |  ৭৭৬৭৫৫ বার পঠিত
লক্ষ্মীপুরে যৌথবাহিনীর অভিযানে বিএনপি নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা আজাদ ওরফে আবুল কালামকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত কুশাখালী ইউনিয়নের ফরাসগঞ্জ গ্রামের নিজ বাড়িতে এ অভিযান চালানো হয়।

যৌথবাহিনী সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আজাদ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি কুশাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। স্থানীয়ভাবে তিনি বিএনপি নেতা আজাদ নামে পরিচিত।

অভিযানকালে আজাদের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি রামদা, একটি ছুরি, একটি ডিফেন্স স্টিক, একটি ইলেকট্রনিক স্টানার, দুটি স্মার্টফোন ও একটি বাটন ফোন উদ্ধার করা হয়।

লক্ষ্মীপুর সদর আর্মি ক্যাম্পের মেজর রাহাত খানের নেতৃত্বে যৌথবাহিনী এই অভিযান পরিচালনা করে।

যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪