| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধানের শীষের নারী প্রচার কর্মীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৬, ২০২৬ ইং | ২৩:৪২:১৮:অপরাহ্ন  |  ৭৭০৮২৭ বার পঠিত
ধানের শীষের নারী প্রচার কর্মীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

নীলফামারী প্রতিনিধি: ধানের শীষের নারী প্রচার কর্মীদের বিরুদ্ধে নীলফামারীতে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কর্মীদের নির্বাচনী প্রচারণা চালাতে বাধা দেয়ার চেষ্টা করা হয়েছে এবং নিরাপত্তাহীন পরিস্থিতিতে রাখা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নীলফামারী শহরের নীলসাগর গ্রুপের পরিবহন বিভাগের কার্যালয়ে নীলফামারী উন্নয়ন মঞ্চের আয়োজনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ উত্থাপন করা হয়। মঞ্চের উপদেষ্টা রুহুল আমিন লিখিত বক্তব্যে জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে খোকশাবাড়ি ইউনিয়নের বেলতলি বাজার এলাকায় মঞ্চের ৯-১০ জন নারী কর্মী নির্বাচনী প্রচারণায় গেলে স্থানীয় কিছু জামায়াত শিবিরের নেতা-কর্মীরা তাদের ওপর ভয়ভীতি প্রদর্শন করেন।

উন্নয়ন মঞ্চের নারী সমন্বয়কারী শারমিন আকতার এলিন অভিযোগ করেন, আমাদের নানাভাবে ভয়ভীতি দেখানো হয়। আমরা তাৎক্ষণিকভাবে সরে আসি। পরে জানতে পারি, বাধা দেয়ার পেছনে স্থানীয় জামায়াত শিবিরের নেতা-কর্মীরা রয়েছেন।

রুহুল আমিন বলেন, ভয়ভীতি প্রদর্শন করে নির্বাচনী পরিবেশ নষ্ট করা হচ্ছে। আমরা গণমাধ্যমের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

তবে জেলা জামায়াতের পলিটিক্যাল সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু অভিযোগ অস্বীকার করে বলেন, এ ধরনের অভিযোগ সঠিক নয়। আমাদের প্রার্থীর জনপ্রিয়তা দেখেই মিথ্যে অভিযোগ করা হচ্ছে। ১২ ফেব্রুয়ারি জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪