| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রচারে বাধা ও ভাঙচুরের অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৬, ২০২৬ ইং | ২৩:১৬:৪৭:অপরাহ্ন  |  ৭৭৫১১৯ বার পঠিত
প্রচারে বাধা ও ভাঙচুরের অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের তিনটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিমের নির্বাচনী প্রচারণায় বাধা, অফিস ভাঙচুর ও অপপ্রচারের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তুলে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তাঁর নির্বাচন সমন্বয়কারী মাহাবুবুর রহমান টুটুল।

সংবাদ সম্মেলনে মাহাবুবুর রহমান টুটুল অভিযোগ করেন, বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে এম এ এইচ সেলিমের নির্বাচনী প্রচারণায় একটি সন্ত্রাসী গোষ্ঠী পরিকল্পিতভাবে বাধা দিচ্ছে। বিভিন্ন এলাকায় প্রচারণার মাইক ভাঙচুর করা হয়েছে এবং কারাপাড়া, রাখালগাছি ও বেমরতা ইউনিয়নে নির্বাচনী কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার কচুয়া উপজেলায় ঘোড়া প্রতীকের এক কর্মীর মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় ধানের শীষের কর্মীরা জড়িত বলে অভিযোগ করা হয়। এসব ঘটনার বিষয়ে পুলিশ প্রশাসন ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান তিনি।

মাহাবুবুর রহমান টুটুল বলেন, এই পরিস্থিতি চলতে থাকলে নির্বাচনে সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা সম্ভব হবে না। তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিবেশ বজায় রাখতে প্রধান নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, নির্বাচনী মাঠের বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমে এম এ এইচ সেলিমের বিরুদ্ধে কর ফাঁকির গুজব ছড়ানো হচ্ছে। টুটুল বলেন, কর ফাঁকির অভিযোগ সত্য হলে তাঁর মনোনয়নই বৈধ হতো না। একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব গুজব ছড়িয়ে প্রার্থীকে হেয় করার চেষ্টা করছে।

এ বিষয়ে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪