| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিন: আবদুল আউয়াল মিন্টু

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৬, ২০২৬ ইং | ১৯:৩৪:৩৪:অপরাহ্ন  |  ৭৭০৪২১ বার পঠিত
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিন: আবদুল আউয়াল মিন্টু

দাগনভূঞা প্রতিনিধি: সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতে একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে এবং বৈষম্যহীন অসাম্প্রদায়িক নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় আসন্ন নির্বাচনে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুল আউয়াল মিন্টু।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়নে হিন্দু ধর্মাবলম্বীদের মহোৎসব অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতির পক্ষে কাজ করে এসেছে, আগামীতেও করে যাবে। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান— সবাই একসঙ্গে মিলেমিশে আগামীর বাংলাদেশ গড়ে তুলবো।

উৎসবে আগতদের উদ্দেশ্যে তিনি বলেন, ধর্ম আলাদা হলেও আমাদের জাতিসত্তা এক। কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান— এটাই বড় পরিচয় নয়; আমাদের আসল পরিচয় আমরা সবাই মানুষ। ধর্ম ভিন্ন হলেও আমরা একে অন্যের বিপদ-আপদে সবসময়ই ছুটে যাই। মুসলিমদের অনুষ্ঠানে যেমন হিন্দু ধর্মাবলম্বীরা অংশ নেন, তেমনি আপনাদের পূজাপার্বণে মুসলিমরাও অংশ নেন। আমাদের ধর্ম ভিন্ন হলেও জাতিসত্তা এক। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি— এটাই আমাদের বড় পরিচয়। আমরা সবাই ধর্মের কোনো ভেদাভেদ না করে দেশ বিনির্মাণে এক হয়ে কাজ করবো। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলবো। আর সে জন্য সবাই আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনে সহযোগিতা করবেন— এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন পূর্বচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন আলো, দাগনভূঞা উপজেলা যুবদলের আহ্বায়ক কবির আহমেদ ডিপলু এবং জেলা যুবদলের সদস্য সাখাওয়াত হোসেন মামুন খান প্রমুখ।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪