বেনাপোল প্রতিনিধি: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে যশোর জেলায় সকল প্রস্তুতি সম্পন্নের পথে। যশোরের ৬টি আসনে গুরুত্বপূর্ণ কেন্দ্র ৩০২টি। কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরার পাশাপাশি দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের বডি ক্যামেরা থাকবে। নির্বাচনে ৮২৪ কেন্দ্রের ৪ হাজার ৬৭৯ কক্ষে দায়িত্ব পালন করবেন ৮২৪ প্রিজাইডিং অফিসার, ৪ হাজার ৬৭৯ সহকারী প্রিজাইডিং অফিসার ও ৯ হাজার ৩৫৮ পোলিং অফিসার। আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে ১৪ হাজার ৬২ জন পুলিশ, আনসার, সেনাবাহিনী ও এয়ারফোর্স সদস্য। এর সঙ্গে থাকবে র্যাবের পেট্রোল টিম ও বিজিবির প্লাটুন। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
জেলা নির্বাচন অফিস জানিয়েছে, যশোরের ৬টি আসনে ৮২৪ কেন্দ্রের ৪ হাজার ৬৭৯ কক্ষে দায়িত্ব পালন করবেন ৮২৪ জন প্রিজাইডিং অফিসার। ৪ হাজার ৬৭৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৯ হাজার ৩৫৮ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।
যশোর-১ (শার্শা) আসনে ১০২ কেন্দ্রের দায়িত্বে থাকবেন ১০২ জন প্রিজাইডিং অফিসার। ৫৭৭ কক্ষে ৫৭৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ১৫৪ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।
যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে ১৭৫ কেন্দ্রের দায়িত্বে থাকবেন ১৭৫ জন প্রিজাইডিং অফিসার। ৯০৫ কক্ষে ৯০৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ৮১০ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।
যশোর-৩ (সদর) আসনে ১৯০ কেন্দ্রের দায়িত্বে থাকবেন ১৯০ জন প্রিজাইডিং অফিসার। ১ হাজার ১৮৩ কক্ষে ১ হাজার ১৮৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ২ হাজার ৩৬৬ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।
যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে ১৪৮ কেন্দ্রের দায়িত্বে থাকবেন ১৪৮ জন প্রিজাইডিং অফিসার। ৮৬৯ কক্ষে ৮৬৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ৭৩৮ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।
যশোর-৫ (মণিরামপুর) আসনে ১২৮ কেন্দ্রের দায়িত্বে থাকবেন ১২৮ জন প্রিজাইডিং অফিসার। ৭২০ কক্ষে ৭২০ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ৪৪০ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।
যশোর-৬ (কেশবপুর) আসনে ৮১ কেন্দ্রের দায়িত্বে থাকবেন ৮১ জন প্রিজাইডিং অফিসার। ৪২৫ কক্ষে ৪২৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৮৫০ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।
ভোটের দিন আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে ১৪ হাজার ৬২ জন পুলিশ, আনসার, সেনাবাহিনী ও এয়ারফোর্স সদস্য। এর সঙ্গে থাকবে র্যাবের পেট্রোল টিম ও বিজিবির প্লাটুন।
র্যাবের মেজর ফজলে রাব্বি জানান, যশোরের ৬টি আসনে ২টি করে মোট ১২টি পেট্রোল টিমে ৯৬ জন সদস্য দায়িত্ব পালন করবেন। বিজিবি থেকে জানানো হয়েছে, ১৫ প্লাটুন বিজিবি নির্বাচনে আইনশৃঙ্খলার দায়িত্বে থাকবে।
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, নির্বাচনের দায়িত্বে থাকবে ২ হাজার ৫০০-এর বেশি পুলিশ সদস্য। সেই সঙ্গে থাকবে ১৮০টি স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম।
যশোর জেলা আনসার কমান্ড্যান্ট সেফাউল হোসেন জানান, নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষায় ১০ হাজার ৭১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
সেনাবাহিনীর মেজর ইফতেখার জানান, শার্শা ও চৌগাছা-ঝিকরগাছা আসনে বিজিবি কঠোরভাবে দায়িত্ব পালন করবে। বাকি চারটি আসনে সাড়ে ৮০০ জন সেনাবাহিনীর সদস্য দায়িত্বে থাকবেন। সেই সঙ্গে থাকবে এয়ারফোর্সের ৫০ জন সদস্য।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার জানান, যশোরের ৬টি আসনে গুরুত্বপূর্ণ কেন্দ্র ৩০২টি। এসব কেন্দ্রে সিসি ক্যামেরার পাশাপাশি দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের বডি ক্যামেরা থাকবে।
যশোর-১ (শার্শা) আসনে ১০২ কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র ৫১টি।
যশোর-২ (চৌগাছা ও ঝিকরগাছা) আসনে ১৭৫ কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র ৪৫টি।
যশোর-৩ (সদর) আসনে ১৯০ কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র ৫০টি।
যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর) আসনে ১৪৮ কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র ৪২টি।
যশোর-৫ (মণিরামপুর) আসনে ১২৮ কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র ৯৩টি।
যশোর-৬ (কেশবপুর) আসনে ৮১ কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র ২১টি।
রিপোর্টার্স২৪/এসএন