| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিচ্ছিন্ন জনপদকে উন্নয়নের সোপানে পরিণত করা হবে : জামায়াত আমির

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৬, ২০২৬ ইং | ১৮:১৮:১৪:অপরাহ্ন  |  ৭৭১৮৯৪ বার পঠিত
বিচ্ছিন্ন জনপদকে উন্নয়নের সোপানে পরিণত করা হবে : জামায়াত আমির

বরিশাল প্রতিনিধি : জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজিরহাটের মতো বিচ্ছিন্ন জনপদকে ব্রিজ নির্মাণ ও সড়ক উন্নয়নের মাধ্যমে উন্নয়নের সোপানে পরিণত করা হবে। দুর্গম এই এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও জনজীবনে স্বস্তি আনতে যা যা করণীয়, তা করার ইচ্ছা রয়েছে। ৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টায় বরিশালের মেহেন্দিগঞ্জ সরকারি আরসি কলেজ মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, স্বাধীনতার পর বারবার ক্ষমতার হাতবদল হলেও জাতির ভাগ্যের পরিবর্তন আসেনি। এখন যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা দেশ চালাবে কীভাবে? ৫ আগস্টের পর তারা নিরীহ মানুষদের মামলা দিয়ে খাজনাপাতি তুলেছে। মানুষ তাদের প্রতি অতিষ্ঠ।

বরিশাল-৪ এর দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা আবদুল জব্বারের হাত উঁচিয়ে জামায়াত আমির বলেন, এই এলাকায় আমাদের দাঁড়িপাল্লার প্রার্থীকে বিজয়ী করবেন। যদি আল্লাহর ইচ্ছায় জনগণ আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দেয়, তাহলে ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে সকলকে তার ন্যায্য পাওনা বুঝিয়ে দেব।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের পরিবর্তনের পর একটি বড় দলের লোক মামলা বাণিজ্য, চাঁদাবাজি ও দখলবাজিতে লিপ্ত হয়ে পড়ে। মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। তাই এবার পরিবর্তনের পক্ষে দেশব্যাপী গণজোয়ার সৃষ্টি হয়েছে।

আইডি হ্যাক বিষয়ে তিনি বলেন, মিসাইল ছুড়েছিল আমার দিকে, ফিরে সেটা তাদের কপালেই পড়েছে। সত্য কখনো চাপা থাকে না।

যে রাজনীতি চাঁদাবাজ, হত্যাকারী, লুণ্ঠনকারী তৈরি করে, ওই রাজনীতি আমরা চাই না। তাই পরিবর্তনের জন্য হ্যাঁ ভোট দিতে হবে।

এতদিন পাহারাদারি করেছি দলের, আপনারা সুযোগ দিলে এবার দেশের পাহারাদারি করব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, বরিশাল অঞ্চল টিম সদস্য একেএম ফখরুদ্দিন খান রাজী, বরিশাল জেলা আমির ও বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল জব্বার, এবি পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জেলা জামায়াতের সেক্রেটারি ও বরিশাল-৬ আসনের প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, বরিশাল-২ আসনের প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান, বরিশাল-১ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খান, বরিশাল জেলা এনসিপির আহ্বায়ক আবু সাঈদ মুসা, বাংলাদেশ খেলাফত মজলিশের জেলা সভাপতি মাওলানা জোবায়ের গালিব, জাগপা জেলা সভাপতি মনির হোসেন ও খেলাফত মজলিশের জেলা সহ-সভাপতি রুহুল আমীন কামাল।

এছাড়া বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, মহানগর জামায়াতের নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, জেলা ছাত্রশিবিরের সভাপতি সাইয়্যেদ আহমেদ, হিজলা, মেহেন্দিগঞ্জসহ বিভিন্ন উপজেলার আমির ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তব্য শেষে বরিশাল-৪ আসনের প্রার্থী মাওলানা আবদুল জব্বারসহ অন্যান্য প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪