| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানকে সমর্থন জানিয়েছেন হরিজন সমাজ : নাটোরে দুলু

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৬, ২০২৬ ইং | ১৬:১০:৪২:অপরাহ্ন  |  ৭৬৬৮২১ বার পঠিত
তারেক রহমানকে সমর্থন জানিয়েছেন হরিজন সমাজ : নাটোরে দুলু

নাটোর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নাটোরে শত শত হরিজন সম্প্রদায়ের ভাই-বোনেরা তাদের প্রতি সমর্থন জানিয়েছেন।

তিনি বলেন, “আগামী নির্বাচনে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকের পক্ষে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন। দীর্ঘদিন ধরে হরিজন সম্প্রদায়ের মানুষ নানা কষ্টের মধ্যে জীবনযাপন করে আসছেন। আমরা তাদের আশ্বস্ত করেছি—দল, মত বা ধর্মভেদে কোনো বিভেদ থাকবে না। আমরা সবাই বাংলাদেশি; হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—সকলেই সমান অধিকারভুক্ত নাগরিক।”

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। হরিজন সম্প্রদায়ের সঙ্গে কোনো ধরনের বৈষম্য বা পার্থক্য থাকবে না বলেও তিনি আশ্বাস দেন। আগামী দিনে তারা ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন এবং বিজয় নিশ্চিত করতে ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করেন।

শুক্রবার সকালে নাটোর শহরের উত্তর আলাইপুর রাজকৃষ্ণ পল্লীতে হরিজন সমাজের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল ও নাসিম উদ্দিন নাসিম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাবেক পৌর মেয়র শেখ এমদাদ, যুবদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪