| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টেকনাফে ধানের শীষের গাড়িবহরে হামলা, শিশুসহ আহত ৫

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৬, ২০২৬ ইং | ০৯:৪১:১১:পূর্বাহ্ন  |  ৭৮১৪১১ বার পঠিত
টেকনাফে ধানের শীষের গাড়িবহরে হামলা, শিশুসহ আহত ৫
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে নির্বাচনী প্রচারণার মধ্যেই সহিংসতার ঘটনা ঘটেছে। ধানের শীষ প্রতীকের প্রচার চলাকালে একটি গাড়িকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিতে শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ উপজেলার ২৫ নম্বর আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক এ/৪ (পুরাতন ব্লক ডি/৬) এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারের অংশ হিসেবে একটি ডাম্পার গাড়িতে গান-বাজনা ও নৃত্যের আয়োজন চলছিল। প্রচার গাড়িটি ওই এলাকায় পৌঁছালে আশপাশের মানুষ জড়ো হয়। এ সময় হঠাৎ পাশের দিক থেকে অজ্ঞাতনামা একদল ব্যক্তি জনতার দিকে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচজন গুলিবিদ্ধ হন।

আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে আলীখালী আইআরসি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আলীখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় গুলির ঘটনায় শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। কারা এই হামলা চালিয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার জানান, ধানের শীষ প্রতীকের একটি প্রচার ট্রাক এলাকায় প্রবেশ করলে জনসমাগম সৃষ্টি হয়। সেই সুযোগে দুর্বৃত্তরা হঠাৎ গুলি চালায়। হামলাকারীদের পরিচয় ও উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ ও এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪