| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে ১৭৪ বোতল এ্যালকোহলসহ হোমিও চিকিৎসক আটক

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৬, ২০২৬ ইং | ০৪:১২:৫৩:পূর্বাহ্ন  |  ৭৭০৮০৪ বার পঠিত
ঝিনাইদহে ১৭৪ বোতল এ্যালকোহলসহ হোমিও চিকিৎসক আটক

কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বৃহস্পতিবার বিকেলে কোটচাঁদপুরে অভিযান চালিয়ে ১শ ৭৪ বোতল এ্যালকোহলসহ আমিরুল ইসলাম নামের এক হোমিও চিকিৎসককে আটক করেছে।

জানা যায়, আটক হোমিও চিকিৎসক আমিরুল ইসলাম পৌর শহরের আর্দশপাড়ার মৃত আয়নাল হকের ছেলে। গোপন সংবাদে জানতে পেরে কোটচাঁদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন সোনালী হোমিও হলে অবৈধ এ্যালকোহল মজুত থাকার তথ্য পাওয়া যায়। এরপর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের সহকারী উপপরিদর্শক মোহাম্মদ সেলিম রাজা ও সহকারী সদস্য আব্দুর রশিদের নেতৃত্বে দোকানটিতে বিশেষ অভিযান চালানো হয়।

এই অভিযানে ১৭.৪ লিটার (১শ ৭৪ বোতল) এ্যালকোহল উদ্ধার করা হয় এবং আমিরুল ইসলামকে আটক করা হয়। পরে আটক ও উদ্ধারকৃত এ্যালকোহল কোটচাঁদপুর থানায় হস্তান্তর করা হয়।

কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪