| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোল্লাহাটে উদয়পুর ইউপি চেয়ারম্যানের বিএনপিতে যোগদান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৫, ২০২৬ ইং | ১৮:৫৪:৩১:অপরাহ্ন  |  ৭৭০৯৫৯ বার পঠিত
মোল্লাহাটে উদয়পুর ইউপি চেয়ারম্যানের বিএনপিতে যোগদান

মোল্লাহাট (বাগেরহাট)প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ১ নম্বর উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সাইকুল আলম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। বুধবার বিকেলে উদয়পুর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি বিএনপিতে যোগদানের ঘোষণা দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের (মোল্লাহাট–ফকিরহাট–চিতলমারী) বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী কপিল কৃষ্ণ মণ্ডল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান এবং বিশেষ বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ।

সভায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে জনপ্রতিনিধিদের বিএনপিতে যোগদান দলকে আরও শক্তিশালী করবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তারা।

একপর্যায়ে উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান ইউপি চেয়ারম্যান এস এম সাইকুল আলমকে বিএনপিতে যোগদানের আনুষ্ঠানিক আহ্বান জানান। পরে সাইকুল আলম প্রধান অতিথি কপিল কৃষ্ণ মণ্ডলের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন। এ সময় উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

বিএনপিতে যোগদানের বিষয়ে ইউপি চেয়ারম্যান এস এম সাইকুল আলম বলেন, মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি বিএনপির সঙ্গে থেকে কাজ করতে চান।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪