| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে নৌবাহিনী সদা প্রস্তুত : নৌবাহিনী প্রধান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৫, ২০২৬ ইং | ১৮:৪২:১২:অপরাহ্ন  |  ৭৭০৪৮২ বার পঠিত
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে নৌবাহিনী সদা প্রস্তুত : নৌবাহিনী প্রধান

বরগুনা প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নৌবাহিনী সর্বাত্মক ভূমিকা রাখতে প্রস্তুত।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় অ্যাডমিরাল নাজমুল হাসান নৌবাহিনীর সদস্যদের নির্বাচনের আগে ও পরে দুই থেকে তিন দিন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেন। তিনি বলেন, ভোটাররা যেন নির্বিঘ্ন ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

এর আগে নৌবাহিনী প্রধান নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌ কন্টিনজেন্টের কার্যক্রম পরিদর্শন করেন এবং সদস্যদের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।

তিনি জানান, উপকূলীয় ও দ্বীপাঞ্চলগুলোতে নির্বাচনী নিরাপত্তা জোরদারে নৌবাহিনীর জাহাজ ও বোট মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় কুইক রেসপন্স ফোর্স, হেলিকপ্টার ও বিশেষ সোয়াডস টিম প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।

নৌবাহিনী প্রধান আশাবাদ ব্যক্ত করে বলেন, সংশ্লিষ্ট সব বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।

সভায় জেলা প্রশাসন, পুলিশ, র‍্যাব, কোস্টগার্ডসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪