| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৫, ২০২৬ ইং | ১৬:৪১:৫১:অপরাহ্ন  |  ৭৮৯৮৬৭ বার পঠিত
আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী প্রয়াত আইয়ুব বাচ্চু এবং দেশবরেণ্য অভিনয়শিল্পী ফরিদা আক্তার ববিতাসহ এই বছর মোট ১০ জনকে একুশে পদক প্রদান করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

প্রেস সচিব জানান, পদকপ্রাপ্তরা বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি পাবেন: চলচ্চিত্র: অভিনেত্রী ববিতা,চারুকলা: প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্য: মেরিনা তাবাসসুম, সংগীত: আইয়ুব বাচ্চু (মরণোত্তর),ব্যান্ড মিউজিক: ওয়ারফেজ

নাট্যকলায়: ইসলাম উদ্দিন পালাকার.সাংবাদিকতা: শফিক রেহমান,শিক্ষা: প্রফেসর মাহবুবুল আলম মজুমদার,ভাস্কর্য: তেজস হালদার জস,নৃত্য: অর্থী আহমেদ।

একুশে পদক বাংলাদেশে সর্বোচ্চ নাগরিক সম্মান হিসেবে গণ্য করা হয়, যা দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪