নেত্রকোণা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলা) সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পক্ষে তৃতীয় লিঙ্গের (হিজড়া সম্প্রদায়) একটি প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে স্বপ্নের ছোঁয়া সমাজকল্যাণ সংস্থার আয়োজনে নেত্রকোণা জেলার মদন উপজেলা শহরে মেহেদী হাসান স্বর্ণার নেতৃত্বে এ প্রচারণা মিছিল বের করা হয়।
মিছিল চলাকালে মেহেদী হাসান স্বর্ণা উপস্থিত জনগণের কাছে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পক্ষে সমর্থন কামনা করেন।
রিপোর্টার্স২৪/এসএন