স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী এলাকার একটি বাসা থেকে দুই সন্তানসহ মা-বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মিরপুর-১১ ওয়াপদা বিহারী ক্যাম্প এলাকার ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান জানান, ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহগুলো হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে মরদেহের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রতিবেশীরা জানিয়েছেন, পরিবারটি ঋণগ্রস্ত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হতাশার কারণে তারা আত্মহত্যা করতে পারে। তবে ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
রিপোর্টার্স২৪/এসসি