| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরের মানুষ বিপুল ভোটে ধানের শীষকে জয়ী করাবে: দুলু

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৫, ২০২৬ ইং | ১৩:৪৮:২৮:অপরাহ্ন  |  ৮০০২৪৮ বার পঠিত
নাটোরের মানুষ বিপুল ভোটে ধানের শীষকে জয়ী করাবে: দুলু

নাটোর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা–২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “আমি যে ১২টি ইউনিয়নে ঘুরেছি, সেখানে মানুষের মধ্যে যে সাড়া পেয়েছি, তাতে আমি বিশ্বাস করি—নাটোর সদর ও নলডাঙ্গার মানুষ বিপুল ভোটে ধানের শীষ প্রতীককে জয়ী করাবে।”
তিনি আরও বলেন, “আগামী ১২ তারিখ শুধু সময়ের ব্যাপার। বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণ নিশ্চিত। দেশের মানুষ ১২ তারিখ নির্বাচনের মাধ্যমে তাকে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবে।”

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সম্পাদক রাসেল আহমেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪