| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হরিণাকুণ্ডুতে নিখোঁজের ১২ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৫, ২০২৬ ইং | ১৩:৩১:২০:অপরাহ্ন  |  ৭৮৬৩৭৫ বার পঠিত
হরিণাকুণ্ডুতে নিখোঁজের ১২ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর জসিম উদ্দিন (৩০) নামে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে টেংরাখালির মাঠের একটি নির্জন ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জসিম উদ্দিন দৌলতপুর গ্রামের মোক্তার আলীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে ঘাস কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন জসিম। দুপুর গড়িয়ে বিকেল হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাতে গ্রামের লোকজন টেংরাখালির মাঠের একটি ভুট্টাক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

স্থানীয় বাসিন্দা মতিয়ার রহমান জানান, মরদেহটির গলায় ফাঁসের চিহ্ন ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি দিয়ে আঘাতের গুরুতর জখম দেখা গেছে। এতে ধারণা করা হচ্ছে, জসিমকে নৃশংসভাবে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দুই সন্তান খুশি ও শামীমকে নিয়ে নির্বাক হয়ে পড়েছেন স্ত্রী রেশমা খাতুন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমার ছোট ছোট বাচ্চাগুলো এই বয়সেই এতিম হয়ে গেল। আমি এখন কার কাছে বিচার চাইব। 

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪