দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মধ্যরাতে ময়মনসিংহের চায়না ব্রিজ এলাকায় তিনি মৃত্যুবরণ করেন।
নুরুজ্জামান বাদল রাজনীতির পাশাপাশি শ্রীবরদী উপজেলার তাতিহাটি এলাকায় তার প্রতিষ্ঠিত আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্রসন্তান রেখে গেছেন। পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে কিডনি জনিত রোগে ভুগছিলেন।
তার মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।
জানাজায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডা. সামিয়ুল হক ফারুকী, শেরপুর-১ আসনের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, উপজেলা আমিরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
বিকেল ৫টায় শ্রীবরদী কলেজ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পোড়াগড় এলাকায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।
রিপোর্টার্স২৪/এসএন